‘রামায়ণ’-এ ডাবল রোলে চমক! টিজারেই বড় টুইস্ট ফাঁস করলেন রণবীর কাপুর

‘রামায়ণ’-এ ডাবল রোলে চমক! টিজারেই বড় টুইস্ট ফাঁস করলেন রণবীর কাপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে আসা Ramayana-এর মেগাবাজেট টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। প্রায় আড়াই মিনিটের ঝলকে ‘রাম’ অবতারে নজর কেড়েছেন Ranbir Kapoor। তবে চমক এখানেই শেষ নয়—টিজার প্রকাশের পরই বড় টুইস্ট সামনে আনলেন অভিনেতা নিজেই।
পরিচালক নীতেশ তিওয়ারি-র এই মহাকাব্যিক ছবিতে শুধু ‘রাম’-এর ভূমিকাতেই নয়, আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণবীরকে। অভিনেতার কথায়, এই ছবিতে ভগবান বিষ্ণুর আরেক অবতার ‘পরশুরাম’-এর ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি। অর্থাৎ, একই ছবিতে দ্বৈত চরিত্রে হাজির হচ্ছেন কাপুরনন্দন—যা ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
এই দ্বৈত চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ সময় নিয়েছেন রণবীর। তাঁর কথায়, শুধুমাত্র বাহ্যিক রূপ নয়, চরিত্রের আধ্যাত্মিক দিক গভীরভাবে উপলব্ধি করাই ছিল তাঁর মূল লক্ষ্য। প্রায় এক বছর ধরে তিনি রাম ও পরশুরাম—দুই চরিত্রের আদর্শ, মানসিকতা এবং দর্শন বোঝার চেষ্টা করেছেন। এমনকি এই চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিতে জীবনযাত্রাতেও বড় পরিবর্তন এনেছেন তিনি।
টিজারের ঝলকেও এই ডাবল রোলের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন অনেকেই। বিশেষ কিছু দৃশ্যে রণবীরের দুই ভিন্ন মেজাজ ও উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি ঘোষণা করেননি, তবে অভিনেতার মন্তব্যেই কার্যত নিশ্চিত হয়েছে ছবির এই বড় চমক।
৪ হাজার কোটি টাকার বিশাল বাজেটের এই ছবিকে ঘিরে প্রত্যাশা এমনিতেই তুঙ্গে। তার ওপর রণবীর কাপুরের দ্বৈত চরিত্রের এই প্রকাশ নতুন করে উত্তেজনা বাড়াল বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top