রায়গঞ্জে তৃনমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

রায়গঞ্জে তৃনমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ এপ্রিল ২০২১ উত্তর দিনাজপুর: ভোটের প্রাক মূহুর্তে সক্রিয় তৃনমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পানিশালা গোয়ালপাড়া এলাকায়।

শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার রাতে বাড়ির পাশেই ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় তৃনমূল কর্মী মুক্তার হোসেন এর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। তৃনমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।শনিবার দুপুরে ৬ নম্বর রামপুর গ্রামপঞ্চায়েতের পানিশালার গোয়ালপাড়া নিজের বাড়ি থেকে দলীয় নির্বাচনী কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন এলাকার সক্রিয় তৃনমূল কর্মী মুক্তার হোসেন। অনেক রাত অবধি বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁর হদিশ মেলেনি। এরপর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। রবিবার রাত দশটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার হয় তৃনমূল কর্মী মুক্তার হোসেনের। মৃতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মৃত তৃণমূল কর্মী মুক্তার হোসেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা খুন করেছে মুক্তার হোসেনকে। এলাকায় সক্রিয় তৃনমূল কর্মী মুক্তার হোসেন এলাকায় তৃনমূলের সংগঠনের ক্রমাগত বৃদ্ধি ঘটিয়ে চলছিল। বিজেপি পরিচালিত রামপুর গ্রামপঞ্চায়েতের এই পানিশালা গোয়ালপাড়া এলাকায় তৃনমূল কর্মীকে খুন করে সন্ত্রাসের আবহ তৈরি করতে চলেছে বলে অভিযোগ স্থানীয় তৃনমূল নেতৃত্বের। যদিও বিজেপি এই খুনের ঘটনার দায় অস্বীকার করেছে। এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের জেরে খুনের ঘটনা বলে দাবি বিজেপির। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন…নির্বাচনী প্রচারে এসে সকলকে মাস্ক পরতে অনুরোধ জানালেন দেব

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top