রাশিয়া : রাশিয়ায় রকেট বিস্ফোরণের ফলে মৃত্যু হল পাঁচজন পরমাণু বিজ্ঞানীর। জখম হয়েছেন আরও আটজন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ান নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রে।

বিশেষ ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা চলাকালীন আচমকা দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার পরমাণু গবেষণা বিষয়ক সংস্থা রোসাটম। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মানুষরা।



















