
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপু্র, ১২ নভেম্বর, আজ রাসপঞ্চক, রাসপূর্ণিমা উপলক্ষে দিঘা ও তার আশেপাশের মানুষরা ভগবান শ্রীকৃষ্ণ- রাধা কে পাওয়ার জন্য যে ব্রতরাখে, এক মাস পর তার শেষ উপলক্ষে বিশেষ শোভা যাত্রা করে তাঁরা সমুদ্রে আসেন। সমুদ্রে খোল করতাল সহ নৃত্য সহযোগে আনন্দে মেতে উঠলেন তাঁরা। সমুদ্রে পূজা-অর্চনা করার পর সমুদ্র স্নান করলেন কয়েক হাজার ভক্ত । ভোর থেকেই সকল ভক্ত একসঙ্গে জমায়েত হন। তারপর নিয়মমতো চলে তাঁদের কাজ।
দুদিন বুলবুল আসার কারনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যাতে কেউ সমুদ্র উপকূলে না যায়।কিন্তু তারপরই রবিবার দুই পর্যটকের মৃত্যু হয় তার জেরে পুলিশ আরও দুদিন (১১ ও ১২ তারিখ) সমুদ্র উপকূলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তা সত্ত্বেও ভোর রাত থেকে এভাবে ভক্তরা সমুদ্র স্নান করায় পুলিশের নিরাপত্তা নিয়ে এক বিশাল প্রশ্ন উঠলো।



















