
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১ মে, দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনের জেরে বহু মানুষ আজ শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে।তবু সচেতন নাগরিক করোনা সংক্রমণ রুখতে সরকারের নির্দেশে আজ নিজেদের গৃহবন্দী করেছে।কিন্তু এর মধ্যেও কিছু অসচেতন নাগরিক মাস্ক পড়ছে না, বাইরে অকারণে বেরোচ্ছে।এসকল মানুষকে এবার গান-বাজনা, অভিনয় -এর দ্বারা সচেতন করতে রাস্তায় নামলো “ক্যামেলিয়া সংস্থা”।

রাস্তার ধারে অসাধারণ অভিনয়ের দ্বারা ক্যামেলিয়া সংস্থা-র সুজিত কুমার দাস পথযাত্রী সকলকে সচেতন করেন।সাথে সংস্থার আরও অনেকে গান-বাজনার দ্বারা মানুষের মন আকর্ষণ করছিল।তাঁদের এরূপ অসাধারণ উদ্যোগ মানুষের মনে দাগ কেটে দেয়।



















