
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭ শে জুলাই : রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার গাড়ি চালক।
সাত সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রাম থেকে তারাপীঠ যাচ্ছিল কয়েকজন পুণ্যার্থী, দুবরাজপুর এর কাছে একটি মন্দির দেখে দাঁড়ায় তারা। মন্দিরে প্রণাম করে সকলেই গাড়ির মধ্যে বসে থাকেন, নিজের ব্যক্তিগত কোন কাজে ৬০ নম্বর জাতীয় সড়কের উল্টো দিকে যান গাড়ির চালক। ফিরে আসার সময় রাস্তা পারাপার করতে গেলে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসা অন্য একটি গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই গাড়ি চালক।
যদিও মৃত্যু হয়নি কিন্তু মর্মান্তিক ভাবে মাথার পেছন থেকে বেরিয়ে এসেছে মাথার ভেতরের বিভিন্ন অংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। আহত গাড়ির চালককে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


















