বিনোদন – অভিনেতা Rahul Arunoday Banerjee-এর মৃত্যুর সাত দিন পর টলিউডে বড় সিদ্ধান্ত। নিরাপত্তা ইস্যুতে প্রতিবাদ ও আইনি চাপের আবহে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই Priyanka Sarkar, Prosenjit Chatterjee, Rituparna Sengupta-সহ আর্টিস্ট ফোরামের সদস্যরা রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেছেন।
এছাড়াও টেকনিশিয়ান স্টুডিও থেকে রাহুলের মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন টলিউডের তারকা, কলাকুশলী ও সাধারণ মানুষ। পরে তালসারিতেও থানায় অভিযোগ দায়ের করা হয়, যেখানে উপস্থিত ছিলেন Priyanka Sarkar, Prosenjit Chatterjee, Rituparna Sengupta এবং Jeet-সহ আরও অনেকে।
রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে, বিশেষ করে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে। সমাজমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আনার দাবি তুলছেন। এই প্রতিবাদ ও জনমতের চাপে শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে Prosenjit Chatterjee বলেন, ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজন ভুলে সবাই একসঙ্গে এসেছে। তাঁর কথায়, “আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে চাই, যেখানে পরিচালক, প্রযোজক, অভিনেতা ও কলাকুশলীরা সবাই সুরক্ষিত থাকবেন।”
অন্যদিকে, Swaroop Biswas বলেন, এই ইন্ডাস্ট্রির সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও শিল্পীকে হারানোর আশঙ্কা রয়েছে। তাঁর মতে, অবিলম্বে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা জরুরি, যাতে দায়িত্ব নির্ধারণ স্পষ্ট হয়।
রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুকে কেন্দ্র করে টলিউডে যে ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।




















