নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ,৩১ শে মার্চ : আজ রবীবাসরীয় নির্বাচনী প্রচারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হেমতাবাদ বিধানসভা এলাকায় প্রচার করলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে হুডখোলা জিপে চেপে গ্রামে গ্রামে ভোট প্রার্থনা করে প্রচার করার পাশাপাশি পায়ে হেঁটেও বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার করলেন দীপা দাসমুন্সী।
আজ রবিবার সকাল হতেই অন্যান্য প্রার্থীদের মতো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারে বেড়িয়ে পড়েন রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রিয়জায়া দীপা দাসমুন্সী। হেমতাবাদ বিধানসভা এলাকার কমলাবাড়ি, ঠাকুরবাড়ি, মিরুয়াল, মিশনমোড়সহ বেশকিছু গ্রামে কখনও পায়ে হেঁটে কখনওবা হুডখোলা জিপে চেপে প্রচার নির্বাচনী প্রচার করলেন দীপা দাসমুন্সী। প্রচারে বেড়িয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানালেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী। তিনি বলেন বিগত পঞ্চায়েত ও রায়গঞ্জ পুরসভার ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এবারের লোকসভা ভোটে মানুষ কংগ্রেসের প্রতি আস্থা দেখাচ্ছেন। ২০১৪ সালের লোকসভা ভোটে সামান্য ব্যাবধানে হারলেও এবার মানুষ তাকে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী করবেন বলে আশাবাদী দীপা দাসমুন্সী।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হেমতাবাদ বিধানসভা এলাকায় প্রচার করলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হেমতাবাদ বিধানসভা এলাকায় প্রচার করলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















