নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,২৯ শে মার্চ :আজ রায়গঞ্জ শহরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সকাল বেলাতেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে গিয়ে বাজারে থাকা ক্রেতে বিক্রেতাদের কাছে ভোট প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী। করলেন ভোটের প্রচার।
আগামী ১৮ ই এপ্রিল রায়গঞ্জ লোকসভা নির্বাচনের ভোটগ্রহনের দিন৷ লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রচারে ছুটে চলেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। গতকাল হেমতাবাদ বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার চালানোর পর আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে প্রচার করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সকাল বেলাতেই দেবীনগর এলাকায় দলীয় এক কর্মীর বাড়িতে চা পান করার পর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢুকে পড়েন দেবীনগর বাজারে। বাজারের সব্জী বিক্রেতা থেকে মুদীখানার দোকান কিংবা বাজারে বসা মুচীর সাথেও দেখা করে তাদের কাছে এবারে তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন বিজেপির নতুন প্রার্থী দেবশ্রী চৌধুরী। কথা বলেন বাজারে আসা মানুষজনের সাথে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আজ রায়গঞ্জ শহরের দেবীনগর বাজারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারে বাপক সাড়া মিলেছে। প্রার্থীকে ঘিরে সাধারন মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, রায়গঞ্জের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। তিনি বলেন, ১৮/১৯ বয়স থেকে বিজেপির সংগঠনের সাথে সক্রিয়ভাবে তিনি যুক্ত রয়েছেন। একজন সর্বক্ষনের কর্মী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছি। তিনি আশাবাদী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন।
রায়গঞ্জ শহরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী
রায়গঞ্জ শহরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















