নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর, ২৮ শে ডিসেম্বর :অপরিচিত পরিবার হীন বৃদ্ধাকে দেখতে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে হাসপাতালে গেলেণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আসিফ আহম্মেদ। মানবিকতার মুখ দেখল মুর্শিদাবাদ জেলার ইসলামপুর হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়রা
বিগত দুইদিন আগে দৌলতাবাদ থানার কলাডাঙ্গা পেট্রল পাম্পের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয়ের পরিবার হীন বৃদ্ধাকে। ঘটনাটি দেখে ঘটনাস্থল থেকে ইকবাল সেখ নামের একযুবক খবর দেয় দৌলতাবাদ থানার ভারপ্রপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝিকে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক তৎপর হয়ে ঘটনাস্থলে হাজির হন খোদ দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশকর্মীরা।
এবং ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই তিনি চিকিৎসাধীন বর্তমান। তবে এখনও জানা যায়নি বৃদ্ধার কোন পরিচয়। জানা যায়নি তিনি কে এবং তার বাড়ি কোথায়। এই ঘটনার বিষয়ে যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানতে পারেন তখনই নিতি ছুটে আসেন ইসলামপুর গ্রামীণ হাসপাতালে।এদিন এই অসুস্থ বৃদ্ধাকে দেখতে এসে ইসলামপুর গ্রামীণ হাসপাতালের বি.এম.ও.এইচ সুশোভন সাহাকে সঙ্গে নিয়ে সমগ্র হাসপাতাল পরিদর্শন করেন ও তার পাশাপাশি ভর্তি থাকা সমস্ত রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবরও নিলেন তিনি।
পরিবারহীন বৃদ্ধার পাশে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আসিফ
পরিবারহীন বৃদ্ধার পাশে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আসিফ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















