
নিজস্ব সংবাদদাতা, হুগলি, ২৮ এপ্রিল, রিসড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদি মসজিদ রোড এলাকার এক মহিলা করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ওয়ার্ডের কাউন্সিলর মায়া গুপ্তের স্বামী পার্থ সারথি গুপ্ত (পাপ্পু) জানিয়েছেন, মহিলা বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং শ্রীরামপুরের শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার লক্ষণগুলি দেখে, আজ তাঁকে সোয়াব টেস্টের জন্য তাকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। এর জেরে আজ পুরো অঞ্চলটি স্যানিটাইজ করা হয়েছে।

জানা যায়, ওই মহিলার স্বামী ওয়েলিংটন জুট মিলে কাজ করেন। পরিবারের প্রায় আটজন সদস্যকে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে।এই খবর জানাজানি হওয়ার পরে প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখে। জানা যায়, যে করোনায় আক্রান্ত মহিলা পাঁচ মাস আগে একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। তারপর থেকে তার স্বাস্থ্য ক্রমাগত অবনতি হচ্ছিল। পুলিশ আক্রান্ত পরিবারের সদস্যদের শনাক্ত করার কাজ শুরু করেছে।



















