রিসেপশনের টাকা দিয়ে পুলিশ কর্মী ও দুস্থদের পাশে দাঁড়ালেন মহম্মদ আফতাবউদ্দিন

রিসেপশনের টাকা দিয়ে পুলিশ কর্মী ও দুস্থদের পাশে দাঁড়ালেন মহম্মদ আফতাবউদ্দিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৪ এপ্রিল, বিয়ের রিসেপশনের টাকা দিয়ে পুলিশ কর্মী ও দুস্থদের পাশে দাঁড়ালেন তৃনমুল যুব সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন।দেশের নিরাপত্তাদাতাদের দিয়ে শুরু হল এই কাজ।নিউটাউন করেন্টাইন সেন্টারের সামনে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হল পুষ্টিদায়ক পানীয়।সম্পূর্ণ কাজটি করলেন নিউটাউন রাজারহাটের তৃনমুল যুব সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন।

আজ সকালে নিউটাউনের হজ হাউজ করেন্টাইন সেন্টার ও এন বি সি সি করেন্টাইন সেন্টারের সামনে ডিউটি করছে বেশ কিছু পুলিশ কর্মী।দুপুর রোদে কোথাও অস্থায়ী সেট তৈরি করে বা কোথাও বন্ধ ছোট দোকানের সামনে বসে তারা নিজেদের দায়িত্ব পালন করছে।সেই সব পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন আফতাবউদ্দিন।তাদের হাতে ডাব, তরমুজ, ড্রিংকস ও জলের বোতল দেওয়া হল।তিনি জানালেন, সম্প্রতি তিনি বিয়ে করেছেন। এ মাসে তাঁর রিসেপশন ছিল, কিন্তু লকডাউনে হঠাৎ পরিস্থিতি পুরোপুরি অন্য রূপ নিল।তাই রিসেপশনের জন্য জমানো টাকা এবার দেশের জন্যই কাজে লাগলেন। সেই টাকা দিয়েই পুলিশ ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন মহম্মদ আফতাবউদ্দিন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top