রেকর্ড গড়ে ৪৮ ডিগ্রিতে দিল্লির তাপমাত্রা, জারি লাল সতর্কতা

রেকর্ড গড়ে ৪৮ ডিগ্রিতে দিল্লির তাপমাত্রা, জারি লাল সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 নয়াদিল্লি, ১০ জুন: চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে গোটা উত্তর ভারতে তীব্র দাবদাহ অব্যাহত। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে তাপপ্রবাহের দাপট। সব মিলিয়ে ক্রমেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি সংলগ্ন এলাকায়। সোমবার সর্বকালীন রেকর্ড গড়ল দিল্লির তাপমাত্রা। এদিন রাজধানী ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। কার্যত লু বইছে রাজধানীতে। ফলে জারি করা হয়েছে লাল সতর্কতা। ২০১৪ সালের ৯ জুন দিল্লির পালামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৮ ডিগ্রি। কিন্তু এবারের তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়েছে। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব বলেন, পাঁচ বছর আগে পালামের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড সোমবার ভেঙে গিয়েছে। পরিষ্কার আকাশ সেইসঙ্গে পশ্চিমের গরম হাওয়া প্রবেশ করায় একলাফে দিল্লির একলাফে ৪৮ ডিগ্রিতে পৌঁছে যায়। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রার দাপট বেড়ে যায়। আগামী দু’দিন তাপপ্রবাহ চলবে দিল্লিতে। এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও চণ্ডীগড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা মূলত ৪৫ ডিগ্রির পেরিয়ে গেলে শুরু হয় তাপপ্রবাহ। পরপর দু’দিন ৪৫ থেকে ৪৬ ডিগ্রির মধ্যে ছিল দিল্লির তাপমাত্রা। স্বাভাবিকভাবেই সেখানে তাপপ্রবাহ শুরু হয়েছে। ১১ জুন ধুলোঝড় ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ভারতে। তবে আশার কথা এটাই যে, ১৩ জুনের পর থেকে রাজধানীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে তাপমাত্রা নামবে বলে আশা করা যাচ্ছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top