রেকর্ড ছোঁয়ার পর স্বস্তি! কলকাতা-দিল্লি-মুম্বইয়ে কত হল সোনার দাম?

রেকর্ড ছোঁয়ার পর স্বস্তি! কলকাতা-দিল্লি-মুম্বইয়ে কত হল সোনার দাম?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – কয়েকদিন আগেই সোনার বাজারে দেখা গিয়েছিল রেকর্ড ভাঙা দর। এক লাফে সোনার দাম পৌঁছে গিয়েছিল প্রায় দু’লাখ টাকা প্রতি ১০ গ্রাম-এর কাছাকাছি, যা মধ্যবিত্ত থেকে বিনিয়োগকারী—সবার কাছেই ছিল বড় বিস্ময়ের বিষয়। তবে সেই অস্বাভাবিক ঊর্ধ্বগতির পর এখন বাজারে কিছুটা স্থিতি ফিরেছে। দীর্ঘ সময় ধরে দাম কমার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যদিও মাঝে মাঝে ছোটখাটো ওঠানামা থাকছেই। শুক্রবার ফের সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে দর।
২০ ফেব্রুয়ারি, শুক্রবার কলকাতা বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৪৩,৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৫৬,৪৯০ টাকা। রাজধানী New Delhi-তে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৪৩,৬০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৫৬,৬৪০ টাকা। অন্যদিকে Mumbai-তে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৪৩,৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৫৬,৪৯০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলার রেট ও আমদানি শুল্কের প্রভাবেই দেশীয় বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আগামী কয়েকদিন বাজারের গতিপ্রকৃতির দিকে নজর রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন অনেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top