
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২ মে, কেন্দ্রের তরফে মোট ১০ জেলাকে রেড জোনে অন্তর্ভুক্ত করা নিয়ে রাজ্যের তরফে যে আপত্তি তোলা হয়েছে তা অর্থহীন বলে ফের জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ভার বাংলাদেশ পরিদর্শনে গিয়ে প্রতিনিধি দলের সদস্য অশোক গাবাই বলেন, “একাধিক বিষয় দেখেই এই সিদ্ধান্ত নিয়ে রেডজোনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা সম্পুর্ন সঠিক। কোথাও ভুলভান্তি নেই”।
এদিন প্রতিনিধি দলটি ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে। সেখানে প্রতিনিধি দলের সদস্য অশোক গাবাই বলেন, “ফুলবাড়িতে বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে আমরা খুশি। বিএসএফ এখানে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। জওয়ানেরা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। কথা মতো বর্ডার সিল রয়েছে”।


















