
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২২ শে আগস্ট :রেলের ডুরান্ড কলোনিতে পচা-গলা লাশ উদ্ধার কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ দুপুরে এক স্থানীয় বাসিন্দা রেলের একটি আবাসনে ওই লাশ দেখতে পান। এর পরেই তিনি স্থানীয় কাউন্সিলর আলপনা বন্দ্যোপাধ্যায়ের খবর দেন। আলপনা দেবী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই ওই আবাসন অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং তাতে নানা অসামাজিক কাজকর্ম হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।


















