
নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগনা , ৩০ শে মে: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার শিয়ালদ-রাণাঘাট শাখার খড়দহ রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার বেশ কিছু মর্টারের সেল। কে বা কারা এই মর্টারের সেলগুলি নিয়ে এসেছে তা এখনো পরিস্কার নয়। সাত সকালে নিত্যযাত্রীরা লক্ষ্য করেন ৪ নম্বর প্লাটফর্মে মালিকহিন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পরে আছে। কৌতূহলী কয়েকজন সেই ব্যাগ খুলতেই মর্টারের সেল দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর যায় জিআরপিতে। সেখান থেকে খবর যায় টিটাগড় থানায়। টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বম্ব স্কোয়াডের কর্মীরা ঐ মর্টারের সেল ভর্তি ব্যাগ টি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার কথা জানাজানি হতেই খড়দহ রেল স্টেশন চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়।



















