রেশনকার্ড নিয়ে এবার গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙড়ে

রেশনকার্ড নিয়ে এবার গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙড়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৩ মে, রেশনকার্ড নিয়ে এবার গোষ্ঠী দ্বন্দ্ব ভাঙড়ে। ভাঙড়ের পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের নওয়াবাদ গ্রামের প্রাক্তন সুপারভাইজার জামিরআলী মোল্লার কাছ থেকে উদ্বার রেশনকার্ড ও জবকার্ড। যা নিয়ে এদিন উতপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পোলেরহাট। দুই গোষ্ঠীর মধ্যে মারধরের অভিযোগ। এলাকা শান্ত করতে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। আটক করে দুই পক্ষের চারজনকে।

ভাঙড় তৃণমূল কংগ্রেসের পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মিজানুর আলম গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ আরাবুল ইসলাম গোষ্ঠীর কামরুল হাসানের। কামরুল হাসান পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি। তার অভিযোগ সাধারণ মানুষকে রেশনকার্ড না দিয়ে মিজানুর আলমের মদতে জামিরআলী মোল্লা বাড়িতে রেশনকার্ড জব কার্ড গচ্ছিত রেখেছে। কার্ড উদ্বার করার পর তা প্রশাসনকে জানানো হয়েছে। অপর দিকে মিজানুর আলমের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করা হয়েছে তার অনুগামীদের। কামরুল লোকমানের নেতৃত্বে এই মারধর করা হয়েছে। অভিযুক্ত জামীরআলী মোল্লা কার্যত অভিযোগ স্বীকার করে নিয়েছে। তিনি জানান, মিজানুরের লোক সফিয়ার, কার্ড বিলে করলে সে আমাকে বকাবকি করত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top