
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ মে, রেশন দূর্নীতি নিয়ে বহুদিন ধরেই আন্দোলন করে এসছে বিজেপি। তবে আজ মঙ্গলবার রেশন দূর্নীতি নিয়ে আন্দোলনে নামার আগেই শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে থেকে আটক বিজেপির কর্মী সমর্থকরা।জানা গিয়েছে, রেশন দুর্নীতি নিয়ে দার্জিলিং জেলা বিজেপির সভাপতি প্রবীন আগাওয়ালের নেতৃত্বে শিলিগুড়ির মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল, তবে তার আগেই ১০ জন সমর্থককে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, দার্জিলিং জেলা বিজেপির সভাপতি প্রবীন আগাওয়াল বলেন, কেন্দ্র থেকে গরীদের জন্য খাদ্যশষ্য পাঠানো হয়েছে তবে, তা ঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না, খাদ্যশষ্য নয় ছয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি খোতিয়ে দেখতে দিল্লি থেকে যে কেন্দ্রীয়বাহিনী এসেছিল তাদের কোন রকম সহযোগিতা করেনি রাজ্য সরকার।



















