রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা নিউটাউনে

রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা নিউটাউনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ নভেম্বর,  আবারও পথ দুর্ঘটনা নিউটাউনে, গুরুতর আহত একজন। আহত ব্যক্তিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিউটাউন রাম মন্দিরের দিক থেকে গাড়িটি সারচি মোড়ের দিকে দ্রুত গতিবেগে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইক্রিম গাড়িকে ধাক্কা দেয়। ঘটনায় গুরুতর আহত হন আইসক্রিম গাড়ির চালক।

আজ সকালে নিউটাউনে দুর্ঘটনায় প্রাণ যায় তিন যুবকের। আহত দুই যুবক চিকিৎসাধীন। সেই রেশ কাটতে না কাটতে আবারও দুর্ঘটনা নিউটাউনের রাম মন্দিরের কাছে। একটি প্রাইভেট চার চাকা গাড়ি ধাক্কা মারে একটি আইক্রিম গাড়িকে। নিউটাউন রাম মন্দিরের দিক থেকে গাড়িটি সারচি মোড়ের দিকে দ্রুত গতিতে যেতে গিয়ে, চার চাকা গাড়িটি ধাক্কা মারে আইসক্রিম গাড়িটিকে। ঘটনায় গুরুতর আহত হয় আইসক্রিম গাড়ির চালক। তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্খাজনক। গাড়ির চালক ও গাড়িটি কে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। পরপর এরকম ঘটনায় এলাকার গাড়ির বেহিসাবি চলাচল নিয়ন্ত্রনের জন্য কড়া পদক্ষেপের দাবি করেছে সাধারন মানুষেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top