
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১১ ই জুন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা ।চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ট্যাংরার এক বৃদ্ধের। তার পরই গভীর রাতে হাসপাতালে ভাঙচুর চালান রোগীর পরিজনরা। প্রত্যক্ষদর্শীদের মতে, জুনিয়র ডাক্তাররাও পাল্টা মারধর করেন রোগীর পরিজনদের। দু’পক্ষের সংঘর্ষ এতটাই তীব্র আকার নেয় যে গুরুতর আহত হন দু’জন ইন্টার্ন। এর পর আরও মারমুখী হয়ে ওঠেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের গেট আটকে ‘শাট ডাউন’ নোটিস লাগিয়ে দেন। ফলে এই মুহূর্তে পুরোদস্তুর অচলাবস্থা চলছে হাসপাতালে।ঘটনার সূত্রপাত ঘটে সোমবার রাতে। মহম্মদ সাহিদ নামে ৮৫ বছরের ওই বৃদ্ধকে পরশু ভর্তি করা হয়েছিল এনআরএসে। রোগীর পরিজনদের বক্তব্য, সোমবার সকাল পর্যন্ত ভাল ছিলেন তিনি। কিন্তু বিকেল পাঁচটার পর থেকে ফের অসুস্থ হয়ে পড়েন সাহিদ। চিকিৎসকদের বারবার ডাকা সত্ত্বেও কেউ আসেননি। এর পর সন্ধ্যায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।মুখোপাধ্যায়
হাসপাতালে উত্তেজনার খবর পেয়ে আসে পুলিশ । ক্ষুব্ধ পরিজনদের হাসপাতালের বাইরে বের করে দেয় । হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় । অভিযোগ ওঠে, জুনিয়র ডাক্তারদের কাছে রোগীর এক পরিজন আক্রান্ত হন । এই অবস্থায় হাসপাতালে গেটের বাইরে থেকে ক্ষুব্ধ পরিজনরা ইট ছুড়তে থাকেন বলে অভিযোগ,ইটের আঘাতে এক জুনিয়র ডাক্তারের মাথা ফেটে যায়। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গেছে । এরপরই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে কাজ ফেলে চলে আসেন জুনিয়র ডাক্তাররা ।


















