রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,১১ ই জানুয়ারি :রোগীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় রোগীর আত্মীয়দের সঙ্গে জুনিয়র ডাক্তারদের ধাক্কাধাক্কি। ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের পেন ডাউন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।

জানা গিয়েছে মৃত রোগীর নাম বীরেন সরকার(৯০)। বাড়ি ইংরেজবাজার থানার রবীন্দ্র ভবন এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে বীরেন সরকার শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ভর্তি হয়।অভিযোগ রাত্রিবেলায় তার অবস্থা খারাপ হতে থাকলে বারবার চিকিৎসককে ডাকলেও তারা কোন রোগ ভ্রুক্ষেপ করেনি।এরপর রাত্রিবেলায় তার মৃত্যু হয়।ঘটনার প্রতিবাদে রোগীর আত্মীয়রা সেই সময় উপস্থিত জুনিয়র ডাক্তারদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা এদিন পেন ডাউন করেছে।অনেক সমস্যায় পড়েছে চিকিৎসা করতে আসা রোগীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top