
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১২ মে, অ্যাম্বুলেন্স দেরিতে আসায় রোগীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বেলঘড়িয়া বিবেকানন্দ নগর এলাকায়। উত্তেজিত জনতা এম্বুলেন্সটি ভাংচুর করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাম একবাল মাঝি হঠাত মধ্য রাত্রে হৃদ্ররোগে আক্রান্ত হয়। এরপরে এলাকারই উন্নয়ন সমিতির এম্বুলেন্স চাইতে গেলে অস্বিকার করে চালক।
এরপরে খুব জোড়াজুরি করে এম্বুলেন্সর চাবি চালকের কাছ থেকে নিয়ে এসে নিজেরাই এম্বুলেন্স চালিয়ে হৃদ রোগে আক্রান্ত রোগী কে স্থানিয় বেসসরকারি হাস পাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু ঘটে রাম একবাল মাঝির।এরপরেই উত্তেজনা ছড়িয়ে পরে। বেলঘড়িয়া বিবেকানন্দ নগর এলাকায় উত্তেজিত জনতা ভাঙচুর করে এম্বুলেন্সটিকে।খবর শুনে বেলঘড়িয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এম্বুলেন্স ভাঙচুর করায় ক্ষোভে ফুসছে এলাকার অন্যান্য বাসিন্দারা।



















