
রোজভ্যালি কাণ্ডে এবার নাম জড়াল টালিগঞ্জের দাপুটে তথা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ইডির তরফে তলব করা হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। রোজভ্যালির একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রসেনজিতের উপস্থিতি লক্ষ্য করাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকদের তরফে।



















