রোজা ভাঙবেন বলে জল চেয়ে সাথে পেলেন স্যান্ডুইচ, বিমানসেবিকার এই ব্যবহারে আপ্লুত যাত্রী

রোজা ভাঙবেন বলে জল চেয়ে সাথে পেলেন স্যান্ডুইচ, বিমানসেবিকার এই ব্যবহারে আপ্লুত যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লি: রোজা ভাঙবেন বলে চেয়েছিলেন জল। বদলে পেলেন স্যান্ডুইচ। বিমানসেবিকার এই ব্যবহারে আপ্লুত যাত্রী। আর নেটিজেনের হৃদয় জিতে নিল এয়ার ইন্ডিয়া।
রিফাত জাওয়েদ বিমানে সফর করছিলেন। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বিমানে গোরখপুর থেকে দিল্লি ফিরছিলেন। ইফতারের সময় হয়ে গিয়েছিল। নিজের আসন থেকে উঠে কেবিনের কাছে গিয়ে বিমান সেবিকা ম়ঞ্জুলাকে জল চান। মঞ্জুলা একটা ছোট বতলে জল দেন। রিফাত বলেন, আমি উপোস করছি, আর একটা বোতল কি পেতে পারি?কয়েক মিনিট পর মঞ্জুলা দুটি স্যান্ডুইচ নিয়ে ফিরে এসে বলেন, যদি আরও লাগে চাইতে ইতস্তত করবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top