রোমে একসঙ্গে ছুটি, বিজয়–রশ্মিকার বিয়ে নিয়ে জল্পনা আরও তীব্র

রোমে একসঙ্গে ছুটি, বিজয়–রশ্মিকার বিয়ে নিয়ে জল্পনা আরও তীব্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডার বিয়ে নিয়ে গুঞ্জন যেন দিন দিন আরও জোরালো হচ্ছে। যদিও দু’জনের কেউই এখনও প্রকাশ্যে বিয়ের খবরের সিলমোহর দেননি, তবুও তাঁরা যে এই জল্পনাকে সম্পূর্ণ অস্বীকারও করেননি, সেটাই ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছে। সম্প্রতি রশ্মিকার শ্রীলঙ্কা সফর ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। ‘গার্ল গ্যাং’-এর সঙ্গে সেই ভ্রমণকে অনেকেই তাঁর ব্যাচেলরেট ট্রিপ বলে ধরে নিয়েছিলেন।
এর মাঝেই আরও এক গুঞ্জন ছড়িয়েছে—বিয়ের আগেই নাকি বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুন’ সারতে বিদেশে গিয়েছেন রশ্মিকা। সেই গন্তব্য হিসেবে উঠে এসেছে ইতালির রোম শহরের নাম। এই বিষয়ে যদিও রশ্মিকা প্রকাশ্যে কিছু বলেননি, তবে কয়েকদিন আগেই তিনি রোমের বিভিন্ন জায়গায় তোলা একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একই সময়ে, প্রায় একই লোকেশন থেকে ছবি শেয়ার করেছেন বিজয় দেবেরাকোণ্ডাও।
নীরবতা বজায় রাখলেও ভক্তদের চোখ এড়ায়নি তাঁদের পোস্টের খুঁটিনাটি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রোম থেকে একটি ছবি পোস্ট করেন বিজয়। সেই ছবিতে নেটিজেনরা লক্ষ্য করেন, তাঁকে দু’হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছেন এক ব্যক্তি। অনেকেরই দাবি, সেই ব্যক্তি আর কেউ নন, রশ্মিকা মন্দানা। যদিও ছবিতে স্পষ্ট মুখ দেখা যায়নি, তবুও ভক্তদের অনুমান দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে পোস্টগুলি দেখে এটুকু স্পষ্ট যে শুধু বিজয় ও রশ্মিকা নন, তাঁদের সঙ্গে বন্ধুদের একটি দলও এই সফরে ছিলেন। তবুও বিজয়ের ক্যাপশন নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা। আমরা একসঙ্গে আগামী দিনে আরও অনেকটা পথ চলব। একসঙ্গে বড় হব, ভালোবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। অনেকটা ভালোবাসা।” এই কথার মধ্যেই অনুরাগীরা ভবিষ্যতের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
সব মিলিয়ে বিয়ের তারিখ নিয়ে কোনও সরকারি ঘোষণা না হলেও, রোম সফর ও সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিজয়–রশ্মিকার সম্পর্ক নিয়ে জল্পনা যে আরও গভীর হল, তা বলাই বাহুল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top