রৌদ্রের দেখা না মেলায় শুকচ্ছে না সরস্বতী প্রতিমা, চিন্তায় মৃৎশিল্পীরা

রৌদ্রের দেখা না মেলায় শুকচ্ছে না সরস্বতী প্রতিমা, চিন্তায় মৃৎশিল্পীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ২২ জানুয়ারি, মাঝে আর মাত্র হতে গোনা কটা দিন তারপরেই সরস্বতী পূজা, এদিকে আকাশের মুখ ভার থাকায় সময় মত প্রতিমা শুকচ্ছে না। তাই এখন মাথায় হাত পড়ছে জেলার প্রতিমা শিল্পীদের।সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া লেগে অবশ্য বিগত বছরের থেকে প্রতিমার চাহিদা বেড়েছে অনেকটাই। কিন্তু চাহিদার যোগান দিতে গিয়ে বাধ সেধেছে সূর্যের আলো-ছায়ার খেলা।

কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সূর্যদেবতা মুখ ফেরানোর ফলে এখন তৈরি হওয়া সরস্বতী প্রতিমার কাজ কি ভাবে সম্পূর্ণ হবে তা ভেবে কুল পাচ্ছেন না প্রতিমা কারিগররা।অনেক আগেই শেষ হয়েছে মাটির কাজ, মাটি শুকানো সম্পন্ন হবার পরই প্রতিমার রং এবং অন্যান্য সাজের কাজ করতে পারবেন শিল্পীরা। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ঠিকঠাক রৌদ্রু না ওঠায় এখনও পর্যন্ত প্রতিমার মাটি শুকোয়নি।

ভালো ভাবে মাটি না শুকানোর ফলে কাজ এগোতে পারছেন না মৃৎশিল্পীরা। এই অবস্থায় কিভাবে মন্ডবে মণ্ডবে ডেলিভারি করবেন অর্ডার নেওয়া প্রতিমা, সেই নিয়ে চিন্তার ভাজ প্রতিমা শিল্পীদের কপালে।।এদিকে যেভাবেই হোক পুজোর আগেই সরস্বতী প্রতিমা গুলো সম্পূর্ণ করে পৌঁছাতে হবে প্যান্ডেলে প্যান্ডেলে , তাই এখন দিনরাত এক করে গ্যাস মেশিন দিয়ে প্রতিমা শুকানো ছাড়া কোন উপায় নেই এমনটাই বলছেন প্রতিমাশিল্পীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top