
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৯ মে, দোকান খুলতে হলে আবেদন জানাতে হবে প্রশাসনের কাছে। আবেদন খতিয়ে দেখে এবং সরকারি গাইড লাইন অনু্যায়ী দোকান খোলার অনুমতি দেবে প্রশাসন। কিন্তু সেই অনুমতি না নিয়েই সিউড়ি শহরে শাড়ি, রেডিমেড পোষাক, হার্ডোয়ারের দোকান খুলে দিয়েছে দোকান মালিকরা। খবর পেয়েই শুরু হয় সিউড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশের অভি্যান।
শহরের খুলে রাখা দোকান মালিকদের আটক করে পুলিশ। শহর জুড়ে প্রায় পঞ্চাশ জনকে আটক করে পুলিশ। এদিকে লকডাউন অমান্য করে বাড়ির বাইরে বের হচ্ছেন তাদেরও এদিন পথ আটকায় পুলিশ। প্রায় কুড়িটি বাইক আটক করে পুলিশ।



















