
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২১ এপ্রিল, নানান অজুহাতে লকডাউন কে অমান্য করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন বহু মানুষ। আর সে কারণেই বীরভূমের সিউড়িতে লকডাউনকে পুরোপুরি ভাবে কার্যকরী করতে রাস্তায় নামল পুলিশ সুপার স্যাম সিং। এদিন সকাল থেকেই পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বীরভূমের সিউড়ি সহ একাধিক গ্রামে লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখেন।

পাশাপাশি যে সমস্ত মানুষ লকডাউন ভেঙে বাড়ির বাইরে বের হয়েছেন আটক ও গ্রেফতার করা হয়েছে কিছু মানুষকে। আটক করা হয়েছে বেশকিছু বাইক, বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি দোকান।সিউড়ি শহরের প্রধান রাস্তায় তৈরি করা হয়েছে ব্যারিকেট। যাতে কোনভাবেই সাধারণ মানুষ লকডাউন কে উপেক্ষা করে রাস্তা দিয়ে চলাচল করতে না পারে। নির্দিষ্ট কারণ ও কাগজপত্র থাকলে তবেই মিলছে ছাড়পত্র।


















