লকডাউনকে সম্পূর্ণরূপে কার্যকরী করতে সীমানা পরিদর্শন আইজির

লকডাউনকে সম্পূর্ণরূপে কার্যকরী করতে সীমানা পরিদর্শন আইজির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৩ এপ্রিল, ঝারখন্ড সীমান্ত পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। তিনি প্রথমেই বীরভূম দিঘুলি বর্ডারে যান, সেখানে তিনি ঘুরে দেখেন পুলিশী ব্যবস্থা। যে অস্থায়ী বাঙ্কার রয়েছে সেটিও দেখেন। পাশাপাশি তিনি কথা বলেন ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে। তাদের কি কি ব্যবস্থা রয়েছে, কতক্ষন ডিউটি করেন, সবকিছু খতিয়ে দেখেন তিনি।

পাশাপাশি বীরভূম পুলিশের সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের যোগাযোগ রয়েছে কিনা তাও জানতে চান। তিনি প্রতিটি বর্ডারে যাবেন বলেও জানিয়েছেন আইজি। ঝাড়খন্ডের দুমকা জেলার বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবার জন্য বীরভূমের সিউড়ির ওপর নির্ভরশীল, সেক্ষেত্রে অসুস্থদের সিউড়িতে ঢুকতে দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে আইজি বলেন, নিয়ম মেনেই সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top