লকডাউনের জেরে বারুইপুর ব্লকের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ সম্পূর্ণভাবে বন্ধ, করোনামুক্ত বিশ্বের অপেক্ষায় ভক্তরা

লকডাউনের জেরে বারুইপুর ব্লকের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ সম্পূর্ণভাবে বন্ধ, করোনামুক্ত বিশ্বের অপেক্ষায় ভক্তরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১০ এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর ব্লকের ঐতিহ্য পূর্ণ চিত্রশালী মঠ, সেই মঠ উপলক্ষ করে হাজার হাজার লোকের সমাগম হয় প্রতিবছর। এ বছর করোনা ভাইরাসের দাপটে বিশ্ব তথা ভারতবর্ষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই আতঙ্কে মহামারী ঠেকাতে টানা লক ডাউন চলছে। তাঁর জেরে চিত্রশালি মঠকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রশালী সেবায়েত।

তাদের দাবি, হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মঠে, এর ফলে এই মরণব্যাধি সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়বে।এর থেকে বাড়িতে বসে সুস্থ থেকে করণামুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় নেই। মঠের ভিতর পুজো চলবে, কিন্তু মঠে কোনও ভক্তকে প্রবেশ করতে দেওয়া হবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top