
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৫ এপ্রিল, ভিন রাজ্যে কাজে গিয়ে লকডাউনের জেরে অনাহারে দিন কাটাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার কালাবাটচক গ্রামের কয়েকজন পরিযায়ী শ্রমিক। অন্যদিকে বাড়ি ফিরতে না পারায় অসহায় তাদের পরিবারের লোকজন।
জানা যায়, মগরাহাট থেকে কয়েকজন যুবক জরির কাজে অন্ধ্রপ্রদেশের খাম্বা মে যায় এরপর দেশজুড়ে করোনা আতঙ্কের জেরে লকডাউন ঘোষণা হওয়ার পর আটক পড়ে তারা। অবশ্য ওই পরিযায়ী শ্রমিকেরা সাইকেলে করে অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফেরার উদ্যোগ নেয়।পরে পুলিশ বিশাখাপত্তনম-এর কাছে তাদের আটকে দেয়।
আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দাবি, অনাহারে দিন কাটছে তাদের। এমনকি তাদের পরিবারের লোকজন বাড়িতে সমস্যার মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে অনাহারে মরতে হবে তাদের। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার হবিগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় দিল্লিতে। তারপর এমন ঘটনা সামনে আসায় উদ্বিগ্ন পরিবারের লোকজন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন।



















