
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৭ এপ্রিল, লকডাউনের দিনে আজ কাঁচরাপাড়া জোড়া মন্দির সংলগ্ন এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী লিটিল স্টার ক্লাবের বিজেপির বিজেপির পক্ষ থেকে ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়েছিল। এই ব্লাড ডোনেশন এ উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং সহ জেলা সভাপতি উমাশঙ্কর সিং সহ একাধিক নেতৃত্ব।
এই ব্লাড ডোনেশন চলাকালীন বীজপুর থানার পুলিশ সোশ্যাল ডিস্টেন্স না মানার কারণে আটক করল বিজেপির মন্ডল ১ সভাপতি তাপস ঘোষ ও এসি মোর্চা সভাপতি অমিত মন্ডল আরেক বিজেপি নেতৃত্ব কে। শাসক দলের চক্রান্ত আমাদের পুলিশি পারমিশন থাকার পরও আমরা এই ব্লাড ডোনেশন আয়োজন করেছি এমনই বললেন প্রাক্তন মন্ডল সভাপতি সমর দাস।


















