লকডাউনের মধ্যেই খুশির খবর, কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্মৃতি খান্না

লকডাউনের মধ্যেই খুশির খবর, কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্মৃতি খান্না

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন।প্রতিদিন রাজ্য জুড়ে মৃত্যুর খবর আমাদের হতাশাকে আরও বাড়িয়ে তুলছে।এরমধ্যে এল এ মিষ্টি সুখবর, যা নেট দুনিয়ায় সম্প্রচার হতেই খুশি হন তারকা থেকে শুরু করে সকল নেটাগরিকরা। বাবা হলেন গৌতম গুপ্ত।কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্মৃতি খন্না।

খুশির খবর তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় দেন, সাথে একটি ছবিও পোস্ট করেন।লকডাউনের মধ্যে এই নতুন মানুষ ঘরে আস্তে অভিনেত্রীর ঘর যেন নতুন করে সেজে উঠল।উল্লেখ্য, ২০১৭ সালে তাঁরা বিয়ে করেছিলেন।

গত ১৫ এপ্রিল কন্যা সন্তানের জন্ম দেন স্মৃতি।মা-মেয়ে দুজনেই পুরোপুরি সুস্থ।খবর পেয়ে নতুন মা-বাবাকে অভিনন্দন জানান অভিনেতা অর্জুন বিজলানি সহ বহু তারকারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top