লকডাউনের মধ্যেই চুল্লু বিক্রীর দায়ে গ্রেফতার হল ৩ যুবক

লকডাউনের মধ্যেই চুল্লু বিক্রীর দায়ে গ্রেফতার হল ৩ যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩ এপ্রিল, পানাগড় গ্রামে অবৈধ ভাবে চুল্লু বিক্রীর দায়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করল আবগারি দপ্তর। গতকাল সন্ধ্যেবেলা পানাগড় গ্রামের শ্মশান কালীমন্দিরের কাছ থেকে এদের গ্রেফতার করে আবগারি দপ্তর।

জানা যায়, ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম নিত্যগোপাল সুকুল, বাবলু বাগদী ও সব্যসাচী মুখার্জী। ধৃতদের বিরূদ্ধে ১৯০৯ আবগারি আইন ও শাস্তিযোগ্য ৪৬ ও ৫২ নং ধারায় মামলা রুজু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top