লকডাউনের মধ্যেই পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে সশস্ত্রে হামলা, বোমাবাজি-ভাঙচুরের অভিযোগ দূষ্কৃতীদের বিরুদ্ধে

লকডাউনের মধ্যেই পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে সশস্ত্রে হামলা, বোমাবাজি-ভাঙচুরের অভিযোগ দূষ্কৃতীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৬ মে, মঙ্গলবার রাতে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি বোম, গুলি, ধারালো অস্ত্র নিয়ে হামলা।সদ্যসা পারভিনা বিবিকে ব্যাপক মারধর তার স্বামী আসাদুল হক-কে ধারালো অস্ত্রের কোপ মাথায়, হাতে,পায়ে মারধর প্রাণে মারার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। মারধর সদ্যসার বৃদ্ধ স্বশুরকে। অগ্নিসংযোগে একটি মোটরসাইকেল পুড়ে ছাই, ভাঙচুর একটি মোটরসাইকেল ল্যাপটপ। অভিযোগের তীর স্থানীয়, বহিরাগত দূষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ১০-১২ বোমাবাজি করার অভিযোগ দূষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের দুটি গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে অপরাধীদের গ্ৰেপতারের দাবিতে বিক্ষোভ মহিলাদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া (১) পঞ্চায়েতর ঝিকড়া গ্ৰামে। দোষীদের গ্ৰেপতারের দাবিতে প্রায় চারঘন্টা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চলার পর পুলিশের উদ্ধস্থন কতৃপক্ষ দোষীদের গ্ৰেপতারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।কি কারনে এভাবে হামলা হল তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top