
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর গোলাবাড়ি এলাকায় প্রাইমারি স্কুলে বোম বাঁধতে গিয়ে বোম বাস্ট করে আহত হলেন দুই ব্যক্তি তপন সরদার (৪৯) ও রাজকুমার সরদার (২৮)। তাদেরকে বারুইপুর মহকুমা পাতালে আনলে রেফার করা হয় চিত্তরঞ্জন মহাকুমার হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ আসে। কেন তারা বোমা বাঁধতে এসেছিল তা এখনও জানা যায়নি। ঘটে ঘটনাটির তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এর পেছনে অন্যকোনও কারণ রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে। এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।



















