
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১২ এপ্রিল, করোনা ভাইরাসকে রোখার জন্য দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। এরূপ অবস্থায় বাড়ি থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ, কার্যত সুনসান বীরভূমের সিউড়ির বিভিন্ন রাস্তাঘাট। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে।
এদিন সকালবেলা চেম্বারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন বীরভূমের সিউড়ি ডাক্তার সি আর ঘোষ। সে মত বাড়ি থেকে বেরোনোর সময় একজন যুবক তার কাছে আসে এবং এবং বলে, “ডাক্তারবাবু আমি ডাক্তার জিএস দের পুকুরে মাছ চাষ করি। সেখানে মাছ ধরা হচ্ছে আজ, আপনাকে ডাক্তারবাবু মাছ দিতে বলেছে আপনি আমার সাথে চলুন। তার কথায় বিশ্বাস করে তার গাড়িতে উঠে পড়ে ডাক্তারবাবু”। এরপর লকডাউন এর কারণে শুনশান ফাঁকা রাস্তার সুযোগ নেই ওই যুবক এবং মাঝরাস্তায় যাওয়ার পর তাকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাই করে নেয় তার সমস্ত কিছু। তার কথা অনুযায়ী তার আঙ্গুলের তিনটি সোনার আংটি সহ বেশ কিছু নগদ টাকা ছিনতাই করে নেয় ওই যুবক। এরপর সেখান থেকে চম্পট দেয় সে।ঘটনা ঘটার পর ডাক্তারবাবু আসেন সিউড়ি থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছে অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে।



















