লকডাউনের মধ্যে আবার প্রবল ঝড়-বৃষ্টি, ক্ষতির চিন্তায় এখন মাথায় হাত অসহায় ধান ও তিল চাষিদের

লকডাউনের মধ্যে আবার প্রবল ঝড়-বৃষ্টি, ক্ষতির চিন্তায় এখন মাথায় হাত অসহায় ধান ও তিল চাষিদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল, দুদিনের ঝড়বৃষ্টির সাথে শিলাবৃষ্টিতে বিপর্যস্ত চাষীরা।লকডাউনে এমনিতেই সমস্যায় চাষীরা তারউপর কয়েকদিনের আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত চন্দ্রকোনা এলাকার ধান ও তিল চাষীদের।কালবৈশাখীর ঝড়ের সাথে শিলাবৃষ্টির জেরে জেলার পাশাপাশি চন্দ্রকোনা ২ নং ব্লকের বিস্তির্ণ এলাকায় ক্ষতির মুখে সদ্য পাকা ধান ও তিল চাষীরা।

চন্দ্রকোনা ২ নং ব্লকের সীতানগর, পিয়ারডাঙ্গা, রাধাবল্লভপুর, ধরমপুর সহ একাধিক এলাকায় কোথাও তিল জমি জলের তলায় আবার কোথাও সদ্য পাকা ধানের জমি ঝড়ে পড়ে গেছে।আবহাওয়ার পরিবর্তন না হলে মাঠেই মারা যাবে ওইসব চাষ, এমনই আশঙ্কা চাষীদের।এবিষয়ে চন্দ্রকোনা ২ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা শতরুপা আচার্য জানান, ব্লকে প্রায় ৩০-৩৫ শতাংশ চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে।ধান, তিল বাদেও বিভিন্ন সবজি চাষেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার পরিবর্তন হলে কিছুটা রিকোভারির সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top