লকডাউনের মধ্যে বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে বিশৃঙ্খলার সৃষ্টি, শিকেয় সামাজিক দূরত্ব

লকডাউনের মধ্যে বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে বিশৃঙ্খলার সৃষ্টি, শিকেয় সামাজিক দূরত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৫ মে, দুর্গাপুরের এক বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে আজ সকালে হঠাৎ অভিভাবকদের লম্বা লাইন। সামাজিক দুরত্বের কোন বালাই নেই, একেবারে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে অভিভাবকগন। তারমধ্যেই চরম বিশৃঙ্খিলা, অভিভাবকদের মধ্যে হাতাহাতি, স্কুলের বিরূদ্ধে বিক্ষোভ। লাইনে দাঁড়ানো নিয়ে দুই অভিভাবক হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

কয়েকজন অভিভাবক জানান, যে তারা শুনেছেন গতকাল স্কুল থেকে বই দেওয়া হয়েছে। আর সেই শুনেই আজ স্কুলে হাজির কয়েকশো অভিভাবক। প্রথমে স্কুল থেকে জানানো হয় যে আজ কোন বই দেওয়া হবে না। পরে অবশ্য কুপন দেওয়া হয় স্কুলের তরফে। তবে সবচেয়ে অবাক বিষয়, সকাল থেকে অভিভাবকরা এভাবে ভীড় জমালেও বেলা পর্যন্ত দেখা নেই পুলিশের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top