লকডাউনের মধ্যে রমরমিয়ে চলছে স্কুল

লকডাউনের মধ্যে রমরমিয়ে চলছে স্কুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৫ মে ২০২১ হাওড়া : প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং রাজ্য সরকারের বিধি নিষেধ কে তোয়াক্কা না করে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া কবর পাড়া সামারিটার্ন পাবলিক স্কুলে পঠন-পাঠন চলছে।

একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস বিজ্ঞপ্তি জানাচ্ছেন করোনা মোকাবিলার একাধিক বিধি নিষেধ আর ঠিক তার উল্টো দিকেই হাওড়া বাঁকড়া কবর পাড়ায় চলছে স্কুল। করোনা কে কবর দিয়ে বিধি-নিষেধের কোনরকম তোয়াক্কা না করে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন চলছে। স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করায় তিনি জানান আমাদের জানা নেই সরকারি নিষেধ। অর্থাৎ তাকে শিকেই তুলে দিয়ে পড়াশোনার কাজ চলছে। কচিকাচাদের নিয়ে চলছে স্কুল। যখন প্রশাসনের কোন বিধি না মানলে কান ধরে উঠবস করানো হচ্ছে এছাড়া দিনের-পর-দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন। তাহলে ডোমজুড় থানার চোখের সামনে কিভাবে চলছে এই স্কুল এই নিয়ে উঠেছে প্রশ্ন?

আরো পড়ুন….ভোট পরবর্তী পর্যায়ে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top