লকডাউনের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে চুরির চেষ্টা, গ্রেফতার এক দুষ্কৃতী

লকডাউনের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে চুরির চেষ্টা, গ্রেফতার এক দুষ্কৃতী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৩ মে, প্রায় ৫০ দিন ধরে চলছে লকডাউন, প্রচুর মানুষ ইতিমধ্যেই কাজ হারিয়েছেন।রাস্তায় দোকান-পাট বন্ধ, খুব কম মানুষের দেখা মিলছে রাস্তায়। তারফলে বেড়েছে রাতের অন্ধকারে চুরি ছিনতাই। তেমনই গতকাল রাতে দেগঙ্গায় পরপর তিনটি গাড়িতে ভাঙচুর,নগদ কয়েক হাজার টাকা চুরি। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গা বাজারে।

গাড়ির মালিকের অভিযোগ, সারাদিন গাড়ি ভাড়া খাটিয়ে দেগঙ্গা বাজারে টাকি রোডের ধারে গাড়ি পার্কিং করে রাখা ছিল। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় লোকজন গাড়ির কাঁচ ভাঙ্গার আওয়াজ শুনতে পেয়ে সেখানে আসে।দেখতে পায় একটি ৪০৭, দুটি লড়ির কাঁচ ভেঙে গাড়িতে রাখা নগদ টাকা নিয়ে পালাচ্ছে এক দূষ্কৃতি। তাকে ধরে ফেলে স্থানীয়রা।পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় দেগঙ্গা থানার পুলিশ। গাড়ির মালিকদের অভিযোগ, এরআগেও তাদের গাড়ি থেকে ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রসামগ্ৰী চুরি হয়েছে এবং মঙ্গলবার রাতে কাঁচ ভেঙে টাকা নিতে পারলেও গাড়ির লক খুলতে না পারায় ব্যটারি সহ অন্যান্য যন্ত্রসামগ্ৰী নিতে পারেনি। চুরির ফলে আতঙ্কে রয়েছেন এলাকার গাড়ির মালিকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top