লকডাউনে কলকাতায় আটকে থাকা শ্রীলঙ্কান নাগরিকরা আজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল

লকডাউনে কলকাতায় আটকে থাকা শ্রীলঙ্কান নাগরিকরা আজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ এপ্রিল, লকডাউনে কলকাতায় আটকে থাকা শ্রীলঙ্কান নাগরিকরা আজ কলকাতা ছেড়ে পাড়ি দেবে শ্রীলঙ্কায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কান সরকারের অনুমতি নিয়ে ১২৫ জন যাত্রী নিয়ে শ্রীলঙ্কান এয়ারওয়েজের বিমানটি আজ দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে।

উল্লেখ্য, এর আগে লকডাউনে কলকাতায় আটকে থাকা ১৬০ জন বিদেশি যাত্রীকে নিয়ে একটি ব্রিটিশ এয়ারওয়েজের বিমান গত ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আটকে পড়া যাত্রীদের মধ্যে বেশিরভাগই ইউ কে- এর বাসিন্দা ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top