লকডাউনে কিছু জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডে ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

লকডাউনে কিছু জায়গায় ট্যাক্সি স্ট্যান্ডে ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৯ এপ্রিল, রাজ্যকে করোনা মুক্ত করতে বহুবার নানান পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।চলছে লকডাউন।করোনা সংক্রমণকে রুখতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কথা উঠছে।কিন্তু এর মধ্যেও হোম ডেলিভারি ও প্রয়োজনে যাতায়াত করা যাবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।তবে এর মধ্যেও রয়েছে নানান বাধা-নিষেধ।আজ নবান্নে লকডাউন সংক্রান্ত বিষয় নিয়ে বণিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি।

জানা যায়, এই মুহূর্তে পুরোটা লোকডাউন খুলবে না, তাই ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ভাবনা চিন্তা করা হচ্ছে।প্রয়োজনে ট্যাক্সি ও হোম ডেলিভারি নিয়ে ভাবছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় দাঁড়াবে ট্যাক্সি, খুব প্রয়োজন হলে ট্যাক্সি করে যাতায়াত করা যাবে তবে একটা ট্যাক্সিতে ড্রাইভার সহ তিনজন বসতে পারবে। চলবে হোম ডেলিভারি।নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবারের জন্য এটা খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রান্সপোর্ট নিয়েও ভাবা হচ্ছে। ট্যাক্সি নাম্বার দেওয়া হবে, ঘরে বসে যে কাজ গুলো করা হয় সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য ট্যাক্সি রাখা হবে।কিন্তু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে।লকডাউন না ভেঙে ছোটোখাটো কাজ চালিয়ে যাওয়ার জন্য নেওয়া হবে এসব ব্যবস্থা, বলে জানালেন মুখ্যমন্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top