লকডাউনে কেউ খোঁজ নেয়নি ‘ওদের’, একবেলা খেয়েই কাটছে দিন

লকডাউনে কেউ খোঁজ নেয়নি ‘ওদের’, একবেলা খেয়েই কাটছে দিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২ মে, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন।আর এই লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।এরমধ্যে ‘তারাও’ পরে যাদের কথা হয়তো আমরা প্রায় ভুলেই গেছি।কারণ ‘তারা’ এখনও সমাজে থেকে বঞ্চিত রয়েছে।যারা প্রত্যহ রাস্তায় হাত পেতে টাকা চায়, যারা ঘরে সন্তান এলে টাকার জন্য ছোটে, যাদের আশীর্বাদ শুভ আবার তাদের মুখ থেকে বেরোনো অভিশাপকে ভয়ের চোখে দেখে মানুষ।এখনও এই শিক্ষিত সমাজ ‘তাদের’ সেই ভাবে গ্রহণ করতে পারেনি।সেই হিজড়া জাতির কথা আমরা আজ ভুলেই গেছি।সমাজের দুঃস্থ-অসহায় মানুষগুলোর মধ্যে আজ তারাও পরে।এদিন মুর্শিদাবাদের বহরমপুরে গৃহবন্দী এক হিজড়া গোষ্ঠীর ছবি সামনে এল।

গোষ্ঠী প্রধানের দাবি, তাদের দিকে এই শোচনীয় পরিস্থিতিতে কেউ হাত বাড়িয়ে দেয়নি।একবেলা রান্না করেই দিন কাটাচ্ছে তারা।সমাজের এই মানুষগুলোর পাশে কেউ দাঁড়ায়নি।করোনার ভয়ে এখন গৃহবন্দী তারাও।কারোর বাড়ি গেলে একদিন হয়তো অল্প কিছু সাহায্য পাচ্ছে আবার অন্যদিন খালি হাতেই ফিরতে হচ্ছে ‘তাদের’।তাই এবার তারা সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন।সরকার যেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারণ ‘তারা’ সমাজেরই অঙ্গ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top