লকডাউনে গৃহহারা বৃদ্ধা, টাকা দিতে না পারায় বৃদ্ধার উপর অত্যাচার

লকডাউনে গৃহহারা বৃদ্ধা, টাকা দিতে না পারায় বৃদ্ধার উপর অত্যাচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজৰ সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৯ এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং-এ প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর পেয়েছিল এক বৃদ্ধা। কিন্তু লকডাউনে গৃহবন্দী বৃদ্ধা টাকা তুলে দিতে পারেনি বোনপোর হাতে। এর জেরে ঘর থেকে টেনেহিঁচড়ে বার করে দিল অসহায় বৃদ্ধাকে। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ক্যানিং থানার বেলে খালি গ্রামে।

আহত বৃদ্ধার নাম পঞ্চমী নস্কর (বয়স ৬৫)। জানা গিয়েছে বৃদ্ধাকে হুমকি দিয়ে বারবার সরকারি টাকা আদায় করত বোনপো কেশব সাঁফুই। আর সেই টাকা দিতে না পারায়, এদিন মাসিকে এলোপাতাড়ি মারধর করে বোনপো কেশব। লকডাউনের মধ্যেই তাই ঘরছাড়া বৃদ্ধা।রাস্তায় অসহায় অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধা পঞ্চমী নস্কর।এ বিষয়ে ক্যানিং থানা লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান ওই বৃদ্ধা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top