লকডাউনে দুঃস্থ মানুষের কাছে ত্রাণসামগ্রী ও অন্যান্য চিকিৎসার সুবিধা পৌঁছে দিচ্ছেন ডাক্তার কাকলি ঘোষ

লকডাউনে দুঃস্থ মানুষের কাছে ত্রাণসামগ্রী ও অন্যান্য চিকিৎসার সুবিধা পৌঁছে দিচ্ছেন ডাক্তার কাকলি ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৫ এপ্রিল, লকডাউনের দিন থেকে দুস্থ এবং সহায়-সম্বলহীন মানুষের কাছে ত্রাণসামগ্রী ও অন্যান্য চিকিৎসা সুবিধা পৌঁছে দিয়েছেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত মহাকুমার সাতটি বিধানসভা কেন্দ্রের পুরসভা পঞ্চায়েত এবং বুথস্তর পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখের বেশি মানুষের কাছে চালডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন প্রশাসন ও দলীয় কর্মীদের মাধ্যমে। বারাসাত সংসদীয় এলাকার দেগঙ্গা হাবরা অশোকনগর বারাসাত মধ্যমগ্রাম রাজারহাট অঞ্চলের কয়েক হাজার যুবক-যুবতী রুটি রুজির টানে এখন অন্য রাজ্যে রয়েছে। লক ডাউন এর কারণে সেই ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবাররাও বাদ যাননি এই পরিষেবা থেকে।

শনিবার সকাল থেকে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তার বাড়ি থেকেই প্রায় আড়াই হাজার মানুষকে চাল, ডাল, ছোলা, সাবান ছাড়াও মিষ্টিখেজুর সহ ১৫ টি উপাদান তুলে দেন সাধারণ মানুষের হাতে। যেহেতু রমজান মাস শুরু হয়েছে। তাই যারা রোজা রেখেছেন তাদের জন্য খেজুর রেখেছেন বিশেষভাবে তান সামগ্রীর মধ্যে। কারণ দোকানপাট বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়েছেন যারা নিয়মিত রোজা রাখছেন। তাই রোজা ভাঙার জন্য খেজুর খেজুরের ব্যবস্থা করেছেন ধর্মপ্রাণ মুসলমান পরিবারদের জন্য। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাই খুশী। সংখ্যালঘু সম্প্রদায়ের এই সমস্যা সমাধানের জন্য ময়দানে বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তিনি তাই তার সামগ্রিক মধ্যে রেখেছেন ইফতারের সরঞ্জাম। স্বভাবতই এই ত্রাণ সামগ্রী পাওয়ার পর খুশি সব মহলের মানুষ। এছাড়াও যারা প্রসূতি মা ও মানসিকভাবে বিপর্যস্ত করণা আতঙ্কে তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ও তার পুত্র বিশিষ্ট মনোবিদ ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top