
নিজস্ব সংবাদাতা, নদিয়া, ৩ এপ্রিল, করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে সরকার।গত ১০ দিন অতিক্রান্ত হয়ে যাবার পর রাজ্য ও কেন্দ্র সরকার বাড়ি থেকে বেড়োনো এবং যত্রতত্র ভিড় এড়াবার জন্য নিষেধাজ্ঞা জারি করে কিন্তু তার মধ্যেও অসচেতন নাগরিক সেই নিষেধাজ্ঞার অমান্য করছে। এমনি এক চিত্র ধরা পড়ল নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালের মধ্যে মানুষের জমায়েত।নেই সেভাবে নজরদারি পুলিশ কর্মী। ফের ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, মানুষ এভাবে এখনও সচেতন না হলে কিভাবে আটকানো যাবে এই সংক্রমণ।

অন্যদিকে নদিয়ার চাকা রঞ্জনপল্লীর কৃষ্ণেন্দু দাস ওরফে ভোলার রেশন দোকানে ধরা পড়ল সচেতনতার এক অন্য ছবি।অভিনব উদ্যোগ গ্রহন করল তারা।রেশন দ্রব্যসামগ্রী নিতে আসা গ্রহকদের জন্য ওই রেশন দোকানী রিতীমত দুরত্ব বজায় রেখে বসার চেয়ার পেতে দিলেন।এই ব্যবস্থাপনা গ্রহণ করায় খুশি রেশন গ্রাহকেরা।



















