
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২০ এপ্রিল, নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে দেখা গেল লাঠি হাতে মহিলা বাহিনী।বাজার নিয়ন্ত্রণে তৎপর তারা।নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে লকডাউন হওয়ার পর থেকেই ছিল উপচে পড়া ভিড়।এবার সেই ভিড় সামলাতে বাজারে লাঠি হাতে নেমে পড়লো মহিলা বাহিনী।

হাতে চটার লাঠি, বাজার ঘুরে দেখছেন তারা।বাজারকে যাতে সুস্থ ভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আজ তারা পথে নেমেছে।দেখা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স ও মাক্স ছাড়া কেউ আসছে কিনা।এরমধ্যেই প্রশ্ন উঠছে লাঠি হাতে কেন? উত্তর অনেকে আছে, যাদের বারবার সচেতন করার পরও কথা শোনে না, তখন তাদের লিথির ভয় দেখাতেই লাঠি হাতে নেমেছে তারা।



















