লকডাউনে সীমান্ত এলাকা পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্তারা

লকডাউনে সীমান্ত এলাকা পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্তারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ মে, আজ বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল, বীরভূম জেলা পরিষদ পরামর্শদাতা অভিজিৎ সিংহ বীরভূম ও ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন। দিঘুলী গ্রামের কাছে যে দুই রাজ্যের সীমান্ত এলাকা রয়েছে সেই জায়গা তারা পরিদর্শন করেন।

মূলত লকডাউন চলাকালীন বিভিন্ন রাজ্যে আটকে পড়া মানুষেরা রাজ্যে ঢোকা অথবা রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য উপযুক্ত পাস অর্থাৎ অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই সীমান্ত এলাকায় পুলিশকর্মীরা। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সেই কারণে এই সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা ও অন্যান্য নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশকর্মীরা সমস্ত কিছু খতিয়ে দেখে পারাপারের নির্দেশ দিয়ে রেজিস্টারে নথিভূক্ত করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top